Dhaka, Wednesday | 22 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 22 April 2026 | English
এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা
সরকারি সিদ্ধান্ত ছাড়া বাস ভাড়া বাড়বে না
শেষ ওয়ানডেতে ডাক পেলেন তানজিম সাকিব
তীব্র গরমের দাপটে অতিষ্ঠ জনজীবন
শিরোনাম:

পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে বাস দুর্ঘটনা, আহত ৭

প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫:৪৫ পিএম  (ভিজিটর : ৩২)

পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রানীপুর এলাকায় পালকি পরিবহন ও মোল্লা ট্রাভেলস বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুর ২ টার দিকে সদর উপজেলা রানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ভান্ডারিয়াগামী পালকি পরিবহন এবং চরমোনাইয়ের মাহফিল থেকে আগত মোল্লা ট্রাভেলস নামের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোল্লা ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে উভয় বাসের যাত্রীদের মধ্যে কয়েকজন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

মোল্লা ট্রাভেলসে থাকা যাত্রী ইউসুফ আলী জানান, বিপরীত দিক থেকে আসা পালকি পরিবহনের অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে। তবে আহতরা অধিকাংশই মোল্লা পরিবহনের যাত্রী ছিলেন।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নিজাম উদ্দিন জানান, বাস দুর্ঘটনায় আহতদের ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। অনেকেরই হাতে পায়ে অঞ্জুর রয়েছে। তবে ইনজুর গুরুতর থাকায় একজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। ভর্তি রোগীদের চিকিৎসা চলছে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ হাসান  জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। দুর্ঘটনায় কমপক্ষে ৭ জন আহত হলেও কোন নিহত খবর পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা এখনও কাউকে আটক করা হয়নি।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝