Dhaka, Tuesday | 7 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 7 July 2026 | English
১৬ জেলায় বন্যার আভাস
সরকারি হাসপাতালে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শিরোনাম:

শ্রীবরদীতে ট্রাংকের ভেতর অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৯:১৩ পিএম আপডেট: ০১.০৪.২০২৬ ৯:১৪ পিএম  (ভিজিটর : ৮৬)

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় একটি তালাবদ্ধ ট্রাংকের (স্টিলের কাপড় রাখার বক্স) ভেতর থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

(১ এপ্রিল) বুধবার সকালে শ্রীবরদী পৌরসভার তাতিহাটি নয়াপাড়া ঢালিবাড়ি মোড় এলাকায় ট্রাংকটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আতঙ্ক সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি পিকআপ ভ্যান থেকে কয়েকজন ব্যক্তি ট্রাংকটি সেখানে নামিয়ে রেখে দ্রুত চলে যায়। তাদের আচরণ সন্দেহজনক মনে হলেও তাৎক্ষণিকভাবে কেউ কিছু বুঝতে পারেনি। পরে ট্রাংকের কাছাকাছি গেলে তীব্র দুর্গন্ধ পাওয়া যায়। এতে বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা শ্রীবরদী থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাংকের তালা ভেঙে ভেতরে তোশক ও প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে হত্যার পর মরদেহটি ট্রাংকের ভেতর ভরে গভীর রাতে এখানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। মরদেহটি ফুলে যাওয়ায় তার চেহারা শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী বিনা বেগম জানান, সকালে একটি পিকআপ ভ্যান থেকে কয়েকজন ব্যক্তি ট্রাংকটি নামিয়ে রেখে যায়। তাদের জিজ্ঞেস করলে তারা পরে এসে নিয়ে যাবে বলে জানায়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝