Dhaka, Monday | 20 April 2026
         
English Edition
   
Epaper | Monday | 20 April 2026 | English
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নারী প্রার্থীর নাম ঘোষণা
হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, যেসব নির্দেশনা মানতে হবে পরীক্ষার্থীদের
শিরোনাম:

নেছারাবাদে অবৈধভাবে মজুদ ডিজেল-কেরোসিন জব্দ

প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৬:০৫ পিএম  (ভিজিটর : ২১)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল ও কেরোসিন জব্দ করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে আটঘর কুড়িয়ানা ইউনিয়নের মাহামুদকাঠী বাজারে এ অভিযান পরিচালিত হয়।

এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্তের নেতৃত্বে পরিচালিত অভিযানে মেসার্স নান্টু তালুকদারের গোডাউন থেকে প্রায় ৩ হাজার কেজি ডিজেল ও কেরোসিন জব্দ করা হয়।

জানাযায়, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ দীর্ঘদিন ধরে পাওয়া যাচ্ছিল। গোয়েন্দা পর্যবেক্ষণে গোডাউনে তেল মজুদের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই এ অভিযান পরিচালনা করা হয়। উল্লেখ্য মেসার্স নান্টু তালুকদারের ডিজেল বিক্রি করার মতো কোন বৈধ কাগজ পত্র ছিলোনা।

অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জ্বালানি তেল প্রশাসনের উপস্থিতিতে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানা গেছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝