Dhaka, Wednesday | 3 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 3 June 2026 | English
৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা
ফাইনালে উঠার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-নেপাল
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়
বিশ্বকাপ মিশন শুরু—অনুশীলনে রোনালদোর বার্তা
শিরোনাম:

শরীয়তপুরে সড়ক বিভাগের বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১:৪৪ পিএম  (ভিজিটর : ১০৫)

বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' কর্মসূচির আওতায় শরীয়তপুরে সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এসময় ১০০ টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এছাড়াও পর্যায়ক্রমে ৫ বছরে ২৫ হাজার গাছের চারা রোপণ করা হবে৷ 

বুধবার (১ এপ্রিল) সকালে শরীয়তপুরের মনোহর বাজার মোড় থেকে শরীয়তপুর (প্রেমতলা) সড়কে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। সড়ক বিভাগের আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সরদার এ কে এম নাসির উদ্দীন কালু। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রত্যয় হাসান, শরীয়তপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন, শরীয়তপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, শরীয়তপুর সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ইখতিয়ার মাহমুদ, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লাসহ স্থানীয় জনপ্রতিনিধি, সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

শরীয়তপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' কর্মসূচির আওতায় সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে আজকে আমরা ১০০টি বৃক্ষ রোপণ করে উদ্বোধন করেছি। পর্যায়ক্রমে আগামী ৫ বছরে ২৫ হাজার বৃক্ষ রোপণ করবো। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝