Dhaka, Sunday | 1 February 2026
         
English Edition
   
Epaper | Sunday | 1 February 2026 | English
বাংলাদেশ ইস্যুতে এবার মহাবিপদে ভারত!
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

৪ বছরের শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণচেষ্টা

প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১:১৬ পিএম  (ভিজিটর : ২৫৬)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যশোরে মোবাইল চার্জ দেয়ার কথা বলে ঘরে ঢুকে চার বছরেরে শিশুর গলায় ছুরি ধরে মাকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরতলীর বিরামপুর গাবতলায় এই ঘটনা ঘটে।

আহতের ভাই জানিয়েছেন, তাদের প্রতিবেশি হাসান আলী (১৮) রাত সাড়ে ১১ টার দিকে মোবাইল চার্জ দেয়ার কথা বলে ঘরের দরজা খোলায়। দরজা খোলার পরপরই ঘরে থাকা চার বছরের শিশুর গলায় চাকু ধরে ওই শিশুর মাকে ধর্ষণ চেষ্টা চালায়। তখন চিৎকার করলে ওই শিশু ও তার মাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হাসানসহ তার সহযোগীরা।

আহতের বাবা জানিয়েছেন, বাসায় কেউ না থাকার সুযোগে তাদের প্রতিবেশী হাসান এ কাণ্ড ঘটিয়েছে। তিনি তার মেয়ে ও নাতনীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, এ ঘটনায় আহতের ছোট ভাইয়ের বন্ধুসহ অজ্ঞাত আরও দুজন জড়িত। তাদের আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে। দ্রুতই জড়িতদের আটক করা হবে বলে জানান তিনি। তবে এ ঘটনা এখনও কোনো মামলা হয়নি।

এফপি/এমআই
বিষয়:  যশোর   শিশু জিম্মি   ধর্ষণচেষ্টা  
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝