Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
শিরোনাম:

বরিশালে ৫৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৪:৪৭ পিএম  (ভিজিটর : ৫৭)

বরিশাল জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগীতায় বৃহস্পতিবার সকাল ১১:০০ টায় নগরীর শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে জেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অথিতির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। এসময় তিনি দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়ে যারা শহিদ হয়েছেন তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন।

তিনি বলেন, আমাদের স্বাধীনতা শুধু একটি ভূখণ্ড লাভ নয়, এটি ছিল গণতন্ত্র, সাম্য, মানবাধিকার এবং সামাজিক ন্যায়বিচারের প্রতিষ্ঠার অঙ্গীকার। সেই দিন কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা সকলে এক কাতারে দাঁড়িয়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে স্বাধীনতা অর্জন করেন।

তিনি আরও বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচার হত্যা, ধ্বংস ও পৈশাচিকতার বিরুদ্ধে ৯ মাসের মরণপণ লড়াইয়ে ৩০ লাখ শহিদের আত্মদানের বিনিময়ে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। গোটা জাতি আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে দেশের জন্য আত্মোৎসর্গকারী শহিদদের। শ্রদ্ধা জানাচ্ছে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সকল বীর বাংলার অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের।

অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তরা বলেন, অত্যাচার-নিপীড়নে জর্জরিত বাঙালি জাতির সামনে আলোকময় ভবিষ্যতের দুয়ার খুলে দেওয়ার দিন ২৬ মার্চ। গৌরব ও স্বজন হারানোর বেদনার এই দিনে বীর বাঙালি সশস্ত্র স্বাধীনতাযুদ্ধের সূচনা করেছিল। মাতৃভূমিকে হিংস্র মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রগতি, কল্যাণ ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে নিতে অর্জন করা হয় স্বাধীনতা। দেশের সার্বভৌমত্ব সংহত করার নতুন শপথে বলিয়ান হয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিবিরোধী শক্তিকে প্রতিহত করার অঙ্গীকার করে বীর বাঙালি।

উল্লেখ্য, আলোচনা শেষে বরিশাল জেলার ৫৮ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।

মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার এ. জেড. এম মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক (বীর প্রতীক) ও নূরুল আলম ফরিদ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝