Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মি গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৮:৩৯ পিএম  (ভিজিটর : ১৬৭)

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় সন্দেহজনক ভাবে আশিকুর রহমান (২৮) নামের নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের এক কর্মিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (১৬ মার্চ) দুপুরে আদমদীঘি সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আশিকুর রহমান আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির দত্তবাড়িয়া গ্রামের আজিজুল হক মনজুর ছেলে।

পুলিশ জানায়, বিগত ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কালে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মিরা ককটেল, পেট্রোল, সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত ও দলবদ্ধ ভাবে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসে হামলা, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে অগ্নিসংযোগ ও চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করা সংক্রান্ত ঘটনায় ২০২৪ সালের ২৫ আগষ্ট আওয়ামীলীগের নেতা-কর্মীদের নাম উল্লেখ-সহ অজ্ঞাত মোট ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়। এ মামলায় নিষিদ্ধ ঘোষিত আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মি আশিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে নাশকতা মামলায় ছাত্রলীগের কর্মি আশিকুর রহমানকে গ্রেপ্তার করে ওইদিন আদালতে পাঠানো হয়েছে।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝