Dhaka, Friday | 1 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 1 May 2026 | English
ড. ইউনূসের বিতর্কিত সিদ্ধান্ত, মার্কিনিদের মন জয়ে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে প্রজ্ঞাপন
৪৮ ঘণ্টার ভেতর পুরো দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী
বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এপ্রিলেই মব হামলায় নিহত ২১
বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের
শিরোনাম:

ঈদ উপলক্ষে মোল্লাহাটে মধুমতি বিদ্যুৎ কেন্দ্রের ত্রাণ বিতরণ

প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৭:৪২ পিএম  (ভিজিটর : ২৯)

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করেছে মধুমতি ১০০ মেগাওয়াট এইচএফও চালিত বিদ্যুৎ কেন্দ্র।

সোমবার (১৬ মার্চ ২০২৬) সকালে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের আওতাধীন বিদ্যুৎ কেন্দ্রটির পক্ষ থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কোম্পানির কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির আওতায় মোল্লাহাট উপজেলার ২০০টি দরিদ্র, গৃহহীন, কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ত্রাণের প্যাকেট বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, লবণ, সয়াবিন তেল, চিনি, গুঁড়া দুধ ও সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী ছিল। মোট প্রায় ৩ লাখ ২৯ হাজার টাকা মূল্যমানের এসব সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। এসময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (প্ল্যান্ট ম্যানেজার) মো. নাহিদুজ্জামান শুভ, উপ-বিভাগীয় প্রকৌশলী ইন্দ্রজিত কুমার চক্রবর্তী, সহকারী প্রকৌশলী কে. এম. মহিউদ্দিন আবীর, জুনিয়র সহকারী ব্যবস্থাপক নাজোর ইসমাইল রায়েন ও সহকারী সিকিউরিটি অফিসার মো. সামিউল ইসলাম জনি প্রমুখ।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাসিবুল হাসানের নির্দেশনায় ঈদকে সামনে রেখে অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘবের লক্ষ্যে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝