Dhaka, Friday | 10 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 10 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

দুঃস্থ শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিল ঝালকাঠি

প্রকাশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৮:৪৩ পিএম  (ভিজিটর : ৯০)

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠি সরকারি শিশু পরিবারের ৫৮ জন অনাথসহ জেলার চার শতাধির দুঃস্থ ও অসহায় শিশুকে ঈদ উপহার দেয়া হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে শহরের শিশু পরিবার ভবনের হলরুমে আনুষ্ঠানিক ভাবে বেসরকারি সংস্থা হিউম্যন একর্ড ডেভেলপমেন্ট সোসাইটির (হ্যাডস) পক্ষ থেকে এ উপহার দেয়া হয়।

জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারম্যান এর উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার প্রধান অতিথি হিসেবে শিশুদের হাতে ঈদের নতুন পোষাক তুলেদেন। এছাড়াও নেছারাবাদ হাফেজি মাদ্রাসা, ফকিরবাড়ী এছাহাকিয়া কমপ্লেক্সসহ ঝালকাঠি ও রাজাপুরের বিভিন্ন এতিম ও অসহায় চার শতাধিক শিশুকে এ উপহার দেয়া হয়। নতুন পোষাক হাতে পেয়ে খুসিতে আত্মহারা হয়ে পরে অসহায় শিশুরা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাব্লিউ সি সি'র  চেয়ারম্যান প্রফেসর ডা. খালিদ মাহমুদ সাকিল, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার, শহর সমাজসেবা কর্মকর্তা খান জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। সংগঠনের চেয়ারম্যান আব্দুল মান্নান তাওহীদ এতে  সভাপতিত্ব করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝