Dhaka, Tuesday | 16 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 16 June 2026 | English
ঢাকাসহ ১৫ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
শিরোনাম:

গাংনীতে পৌর নির্বাচনী হাওয়া, আলোচনায় আশরাফুল ইসলামের প্রত্যাবর্তন

প্রকাশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ২:১৪ পিএম  (ভিজিটর : ৭৫)

আসন্ন গাংনী পৌরসভা নির্বাচনকে ঘিরে এলাকায় রাজনৈতিক আলোচনা জোরালো হয়ে উঠেছে। চায়ের দোকান, পাড়া-মহল্লা ও বাজারের আড্ডায় ফের আলোচনায় উঠে এসেছে সাবেক মেয়র আশরাফুল ইসলামের নাম। যদিও এখনো তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবুও স্থানীয়দের মধ্যে তার সম্ভাব্য নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কৌতূহল ও জল্পনা বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুল ইসলাম ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দুই দফায় গাংনী পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তার দায়িত্বকালীন সময়ে পৌর শহরের পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং নাগরিক সেবা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল বলে অনেকেরই অভিমত।

তবে তার মেয়াদকাল ঘিরে প্রশাসনিক ও আর্থিক বিষয় নিয়ে কিছু বিতর্কও ছিল বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। ২০২১ সালের ১৫ জানুয়ারির পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেওয়ার পর তিনি রাজনৈতিক চাপের মুখে পড়েন এবং দলীয় পদও হারান।

এদিকে স্থানীয়দের একটি অংশের মতে, করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের কারণে আশরাফুল ইসলাম এখনো অনেকের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য মুখ। ফলে আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে তার সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

এ বিষয়ে আশরাফুল ইসলাম বলেন, “গাংনী পৌরবাসীর ভালোবাসা ও আস্থাই আমার শক্তি। ভবিষ্যতে মানুষ যদি আমাকে দায়িত্ব দেওয়ার মতো মনে করেন, তাহলে তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই।”

যদিও এখনো তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবুও তাকে ঘিরে আলোচনা ইতোমধ্যেই গাংনীর স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। অনেকের ধারণা, তিনি নির্বাচনে অংশ নিলে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়তে পারে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝