Dhaka, Tuesday | 25 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 25 August 2026 | English
শিরোনাম:

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৮২৬

প্রকাশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৯:৪০ এএম  (ভিজিটর : ৬১)

লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮২৬ জনে দাঁড়িয়েছে। চলতি মাসের ২ মার্চ থেকে দেশজুড়ে চলমান এই হামলায় আহত হয়েছে আরো দুই হাজার নয়জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, শনিবার (১৪ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়টি বলেছে, ২ মার্চ থেকে চলমান ইসরায়েলি হামলায় অন্তত ৮২৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৬৫ জন নারী ও ১০৬ জন শিশুও রয়েছে। 
আরো বলা হয়েছে, বুরজ কালাউইয়ার একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের ধ্বংসস্তূপ থেকে নিখোঁজ দুই স্বাস্থ্যকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহত চিকিৎসকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরাসরি হামলা বা নিরাপত্তা হুমকির কারণে দেশটিতে এখন পর্যন্ত ৫টি হাসপাতাল বন্ধ হয়ে যেতে বাধ্য হয়েছে। কর্মকর্তারা সতর্ক করেছেন, উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে তল্লাশি চালিয়ে যাওয়ায় এবং চিকিৎসা অবকাঠামোর ওপর চাপ অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝