Dhaka, Monday | 6 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 6 July 2026 | English
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
শিরোনাম:

অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তেল উৎপাদন

প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৭:১২ পিএম  (ভিজিটর : ১০৭)

ব্রাহ্মণবাড়িয়া শহরের জগৎ বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তেল উৎপাদনের অভিযোগে যমুনা ওয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৪ মার্চ) দুপুরে পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহযোগিতা করে।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জগৎ বাজার এলাকার যমুনা ওয়েল মিলে তল্লাশি চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তেল প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, সরিষার তেল অনেক ক্ষেত্রেই সরাসরি খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তাই এটি স্বাস্থ্যসম্মত পরিবেশে উৎপাদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে প্রতিষ্ঠানটিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে উৎপাদনের জন্য সতর্ক করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝