Dhaka, Sunday | 31 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 31 May 2026 | English
দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী
ঈদের নামাজ শেষে বাবা-মা-ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

যশোরের কেশবপুরে ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান, ৬ জনকে কারাদণ্ড

প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৬:৫৫ পিএম  (ভিজিটর : ২৪৭)

যশোরের কেশবপুর উপজেলায় অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরির সঙ্গে জড়িত একটি চক্রের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গরুর দুধে জেলি, সয়াবিন তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরির অপরাধে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের ঘোষপাড়ায় র‌্যাব-৬ (সিপিসি-৩) এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পাঁচজনকে এক বছর করে কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তরা হলেন অরুপ ঘোষ, রামপ্রসাদ ঘোষ, বুদ্ধদেব ঘোষ, মিলন ঘোষ ও স্বপন ঘোষ। এ ছাড়া পার্থ ঘোষকে তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযান চলাকালে কারখানা থেকে বিপুল পরিমাণ জেলি, তেল, সোডা এবং ভেজাল দুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে জব্দ করা এসব ক্ষতিকর উপকরণ জনসম্মুখে বিনষ্ট করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন বলেন, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দুধে জেলি ও রাসায়নিক মিশিয়ে যারা সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝