Dhaka, Monday | 21 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 21 September 2026 | English
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

প্রকাশ: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৮:২২ পিএম  (ভিজিটর : ১৮১)

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার (৮ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন কুমার দে'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুর রাজা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন এবং জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাস।

সভায় স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক নিরুপা ভৌমিক।

আলোচনা সভায় বক্তারা নারী অধিকার, নারীর ক্ষমতায়ন এবং সমাজের সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝