Dhaka, Wednesday | 20 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 20 May 2026 | English
হাম রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা
বাবরকে ফিরিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিল বাংলাদেশ
সব পুড়লেও অক্ষত কুরআনের হরফ!
৬৫,৫৯২ হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন, ১৮ বাংলাদেশির মৃত্যু
শিরোনাম:

বরগুনায় ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ

প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৮:২৩ পিএম  (ভিজিটর : ৫১)

বরগুনার বেতাগী কাজিরাবাদ ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে আল্লাহ'র সন্তুষ্ট লাভের আশায় ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে অসহায় ২০০ পরিবারের মাঝে সংগঠনটির পক্ষ থেকে ইফতারসামগ্রী বিতরণ করা হয়।

ইফতারসামগ্রীর মধ্যে ছিল পেঁয়াজ, চিনি, সয়াবিন তেল, ছোলা, মুড়ি, খেজুরসহ ১৬ আইটেম।

ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সভাপতি ও  সংগঠনের উপদেষ্টা মোঃ সশওকাতুল আলম পান্না মৃধা, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ নাসির বিএসসি, উপদেষ্টা মোহাম্মদ মিজানুর রহমান, উপদেষ্টা মোঃ নিজাম উদ্দিন,সাংবাদিক শাহ আলী, আরিফুল ইসলাম, বাংলা নিউজের বরগুনা প্রতিনিধি জাহিদুল ইসলাম মেহেদী, অলিউল্লাহ্ ইমরানসহ সংগঠনটির সদস্যরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় সমাজের বিত্তবান ব্যক্তিদের এ কাজে এগিয়ে আসার জন্য সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝