Dhaka, Tuesday | 2 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 2 June 2026 | English
তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা, বিপর্যস্ত জনজীবন
রামিসা হত্যা মামলা: আজ শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ
পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান
তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, খোলা করমজল পর্যটনকেন্দ্র
শিরোনাম:

ভাঙ্গায় চা বিক্রেতার সততা: হারানো টাকা ফেরত

প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৯:২৪ পিএম  (ভিজিটর : ৫০)

সমাজে বর্তমানে সৎ লোকের বড়ই অভাব। সামান্য অর্থের জন্য অনেকেই অনৈতিক পথে হাঁটেন। সেখানে হারানো টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনা সত্যিই বিরল। তবে এই ঘুণে ধরা সমাজেও যে ভালো মানুষের অভাব নেই, তারই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ভাইরাল চা বিক্রেতা জোবায়ের হোসেন।

প্রায় ১ লাখ ৫৭ হাজার ৭০ টাকা কুড়িয়ে পেয়ে তিনি তা প্রকৃত মালিক মিরাজ হোসেনের হাতে ফিরিয়ে দেন। ৯ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে তিনি টাকাভর্তি ব্যাগটি কুড়িয়ে পান। পরে মঙ্গলবার (৩ মার্চ) ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম-এর কার্যালয়ে সবার উপস্থিতিতে টাকাগুলো ফেরত দেওয়া হয়।

জানা গেছে, ভাঙ্গা পৌরসদরের ভাঙ্গা হাইওয়ে থানা সংলগ্ন জোবায়ের হোসেনের চায়ের স্টলে ভুলক্রমে টাকার ব্যাগটি রেখে যান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহমল্লিকদী গ্রামের বাসিন্দা মিরাজ শেখ। টাকা পাওয়ার পর জোবায়ের হোসেন এলাকায় মাইকিং করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়ে প্রকৃত মালিকের খোঁজ করেন।

টাকা ফেরত পেয়ে আবেগাপ্লুত হয়ে মিরাজ শেখ বলেন, তিনি হৃদরোগে আক্রান্ত এবং কয়েকদিন পরই তার অপারেশন হওয়ার কথা। টাকা হারানোর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং শারীরিক অবস্থারও অবনতি ঘটে। পরে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা দেখে জোবায়েরের সঙ্গে যোগাযোগ করেন। তিনি বলেন, “টাকা না পেলে আমার চিকিৎসা হয়তো সম্ভব হতো না। আমি সত্যিই ভাগ্যবান যে টাকাগুলো একজন সৎ মানুষের হাতে পড়েছিল।”

এ বিষয়ে জোবায়ের হোসেন বলেন, “টাকা-পয়সা জীবনে বড় কিছু নয়। সততা, ন্যায় ও নীতি মানুষের জীবনকে প্রভাবিত করে। যার টাকা হারিয়েছিল, তিনি একজন অসুস্থ ব্যক্তি—তাই তার কষ্টটা আমি অনুভব করেছি।”

ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম বলেন, কিছুদিন আগে জোবায়ের মিয়া তার সঙ্গে যোগাযোগ করে হারানো টাকা প্রকৃত মালিকের কাছে ফেরত দিতে সহযোগিতা চান। প্রয়োজনীয় প্রমাণ যাচাই-বাছাই শেষে মালিকের হাতে টাকা তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, “চায়ের দোকানদার জোবায়ের মিয়া সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। অন্যদিকে বৃদ্ধ মিরাজ শেখ টাকা পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন।”

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝