Dhaka, Saturday | 25 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 25 April 2026 | English
কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস
‘জুলাইযোদ্ধা ও শহীদ পরিবার’ নিয়ে জামায়াতের সমাবেশ আজ
হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ জনের
শিরোনাম:

ধামইরহাটে মসজিদের গেট নির্মানে বাধা-সেনাবাহিনীর সার্জেন্ট আহত

প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫২ পিএম  (ভিজিটর : ৩৫৪)

নওগাঁর ধামইরহাটে মসজিদের গেট নির্মানকে কেন্দ্র করে মারপিটে সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সার্জেন্ট গুরুত্বর আহত হয়েছেন। আহত সাবেক ওই সেনা সদস্য ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট ফিরোজ মাহমুদ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

ধামইরহাট থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত ইয়াকুব আলী মন্ডলের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট ফিরোজ মাহমুদ (৪৭) রামচন্দ্রপুর গ্রামের মসজিদের উপদেষ্টা।

মসজিদের উন্নয়ন কাজের অংশ হিসেবে (২৭ ফেব্রুয়ারী) শুক্রবার সকালে নতুন গেট লাগানোর সময় প্রতিপক্ষ মৃত আজির উদ্দিনের ছেলে আতোয়ার হোসেন, আলী আকবর ও আইয়ুব আলী, আতোয়ার হোসেনের ছেলে ইউসুফ আলী এবং নুর মোহাম্মদের ছেলে মিজানুর রহমান নির্মানকাজে বাধা দেয়। প্রতিবাদ করলে সেনা সদস্য ফিরোজ মাহমুদকে আলী আকবরের নির্দেশে আতোয়ার রহমানসহ অন্যান্যরা অতর্কিত ভাবে মারপিট করে গুরুত্বর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তাকে অক্সিজেন দেওয়া আছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ধামইরহাট থানার ওসি মোখলেছুর রহমান বলেন, মারামারির বিষয়টি জেনে সরেজমিন পরিদর্শনে এসেছি, স্বাক্ষ্য-প্রমান ও তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝