Dhaka, Sunday | 26 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 26 July 2026 | English
শিরোনাম:

নাগেশ্বরীতে শতাধিক দরিদ্র পরিবার পেলো রমজানের খাদ্য সামগ্রী

প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৮ পিএম  (ভিজিটর : ৯৫)

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

আত-তাকওয়া ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার অর্থায়নে এবং আল-ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালনা ও ব্যবস্থাপনায় এবং জান্নাতি মহিলা উন্নয়ন সমিতির সহযোগিতায় বুধবার বেলা ১১টায় উপজেলার হাসনাবাদ ইউনিয়নের খামার হাসনাবাদ এলাকায় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ৫ কেজি আলু, ১ কেজি ছোলা বুট এবং ২ কেজি করে মুড়ি প্রদান করা হয়। 

এছাড়াও আত-তাকওয়া ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার সাবলম্বী প্রজেক্টের আওতায় একজন হতদরিদ্র বিধবা নারীকে সেলাই মেশিন ও বিভিন্ন প্রকার গজ কাপর প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন আল-ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক নাজমুল আহসান, নেগরান শহিদুল ইসলাম, জান্নাতি মহিলা উন্নয়ন সমিতির পরিচালক ফাতেমা বেগম, হাফেজ মো. জাহিদুল ইসলাম প্রমুখ। 

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝