Dhaka, Sunday | 1 February 2026
         
English Edition
   
Epaper | Sunday | 1 February 2026 | English
বাংলাদেশ ইস্যুতে এবার মহাবিপদে ভারত!
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

এবার নানা বাড়ি বেড়াতে এসে ধর্ষণচেষ্টার শিকার ৯ বছরের শিশু

প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৪:২১ পিএম  (ভিজিটর : ১৫১)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

এবার রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানা বাড়ি বেড়াতে আসা ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে বালিয়াকান্দি থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী শিশুর নানী। মামলা দায়েরের পরপরই আসামি জহুর মোল্লাকে (৬০) গ্রেপ্তাতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

জহুর মোল্লা বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে।

বালিয়াকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাদী শিশুর নানী জানান, তার নাতনি যশোরে একটি মহিলা মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ে। ওদের বাড়ি বহরপুর ইউনিয়নের বাজার বেতেঙ্গা গ্রামে। ওর বাবা একজন মৎস্যজীবী। সে পরিবারের সঙ্গে যশোরেই থাকে। সেখান থেকে গত ২৭ ফেব্রুয়ারি জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামে নানা বাড়ি বেড়াতে আসে।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তার নাতনি বাড়ির পাশে খেলতে যায়। সেখান থেকে প্রতিবেশী জহুর মোল্লা তার নাতনিকে জোড় করে কাঁধে করে পাশের একটি মাঠের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, মামলা দায়েরের পরপরই রাতেই আসামি জহুর মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।

এফপি/এমআই
বিষয়:  ধর্ষণচেষ্টা   শিশু ধর্ষণ  
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝