Dhaka, Monday | 4 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 4 May 2026 | English
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ জনের র্মৃত্যু
বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি, বন্যার শঙ্কা
কৃষকের স্বপ্ন এখন পানির নিচে
ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন জাইমা রহমান
শিরোনাম:

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক উদ্যোগে পার্বত্য মন্ত্রী

প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪২ পিএম  (ভিজিটর : ২২)

রাঙামাটির জুরাছড়ি উপজেলার সীমান্তবর্তী দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী এড. দীপেন দেওয়ান ও বিএনপি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রী দীপেন দেওয়ানের পাঠানো সহায়তা জুরাছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ধনপূর্ণ  চাকমার নেতৃত্বে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর কাছে পৌঁছে দেয়া হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৫ জন শিক্ষার্থী এবং ৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ, কাপড়, চাল, ডাল, তেল, লবন, সাবান খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বই, খাতা, কলম ও স্কুলব্যাগ প্রদান করা হয়। যাতে তারা দ্রুত স্বাভাবিক শিক্ষা জীবনে ফিরতে পারে।

সহায়তা বিতরণকালে স্থানীয় ওয়ার্ড সদস্য যুদ্ধ মুনি চাকমা, যুবদলের আহ্বায়ক আশুগোপাল চাকমা, রাজেশ সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি জুরাছড়ির সীমান্তবর্তী দূর্গম এই গবছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান ও বসতঘরসহ অন্তত ৪০টি স্থাপনা পুড়ে যায়। এতে ৩৬টি পরিবার নিঃস্ব হয়ে পড়ে এবং শিক্ষার্থীদের বই-খাতা ও শিক্ষা সামগ্রী পুড়ে যাওয়ায় তাদের পড়াশোনায় বিঘ্ন সৃষ্টি হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝