Dhaka, Sunday | 5 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 5 July 2026 | English
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

মৎস্যচাষিদের মাঝে আধুনিক উপকরণ বিতরণ

প্রকাশ: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৭:৪৩ পিএম  (ভিজিটর : ৪)

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় সুফলভোগী মৎস্যচাষীদের মাঝে প্রদর্শনীর আধুনিক উপকরণ বিতরণ করা হয়েছে। 

 রবিবার (৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে পাইলট প্রকল্পের প্রদর্শনী চাষীদের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়। 
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে,গ্রামীণ পর্যায়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এই সামগ্রী বিতরণ করা হয়।

প্রাথমিকভাবে উপজেলার ৫টি ইউনিয়ন যথাক্রমে বাঞ্ছারামপুর সদর, পাহাড়িয়াকান্দি, মানিকপুর,তেজখালী এবং আইয়ুবপুর  ইউনিয়নের ৫জন মৎস্য চাষীরদের কাছে এই উপকরণ হস্তান্তর করা হয়।

‎উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা মৎস্য অফিসার মোঃ আক্কাস আলী, সমাজসেবা কর্মকর্তা মো. শাহ জালাল,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার খাদিজা আক্তার, উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকারসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের নের্তৃবর্গ। 
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার মৎস্য খাতের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন বাড়িয়ে গ্রামীণ অর্থনীতিকে সচল করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
‎প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগী চাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ হিসেবে  উন্নত মানের মাছের খাবার,  মাছের পোনা,  খৈল,  চুন ও  সার বিতরণ করা হয়। 

এছাড়াও পুকুর পাড়ে সমন্বিত সবজি চাষের জন্য লালশাক, মিষ্টিকুমড়া ও পুঁইশাকের বীজ এবং পেঁপে ও চায়না লেবুর চারা বিনামূল্যে বিতরণ করা হয়। উপকরণ পেয়ে স্থানীয় মৎস্যচাষীরা সন্তোষ প্রকাশ করেন।

এফপি/সা
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝