বগুড়ার সারিয়াকান্দিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, পৌরসভা, উপজেলা ও পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্প স্তবক অর্পণ করা হয়।
এ উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান, প্রাণীসম্পদ অফিসার ডাঃ মীর কাওছার হোসেন, থানা অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুজ্জামান, কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক ইকবাল কবির পলাশ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস সরকার প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, প্রেস ক্লাবের সভাপতি আকতারুজ্জামান, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অরুণাংশু কুমার সাহা প্রমুখ।
এফপি/এমআই