Dhaka, Tuesday | 16 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 16 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

কেশবপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৪ পিএম  (ভিজিটর : ৬৮)

যশোরের কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও সকাল ৭ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারী) রাত ১২টা ১ মিনিটে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ দলীয় কার্যালয় থেকে মিছিল সহকারে গিয়ে কেশবপুর পাবলিক ময়দান কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক আলাউদ্দীন আলা, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস প্রমুখসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝