Dhaka, Wednesday | 29 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 29 April 2026 | English
রাজধানীতে সকাল থেকে বৃষ্টি
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী
শিরোনাম:

রমজানকে ঘিরে বাজার নিয়ন্ত্রণে কঠোর বার্তা

প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩০ পিএম  (ভিজিটর : ৫৫)

পবিত্র রমজান ২০২৬ উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা, সরবরাহ চেইন তদারক এবং ভেজাল ও মূল্য কারসাজি প্রতিরোধে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা পৌরসভার প্রশাসক, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক বিল্লাল বিন কাসেম, ভোক্তা অধিকারের সহকারী পরিচালকগণ, কালেক্টরেট মার্কেটের ব্যবসায়ী আবদুল রউব ভূঁইয়া, ফল ব্যবসায়ী সমিতির সভাপতি লিটনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ও মানবজমিনের সাংবাদিক নুরুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক বলেন, ভেজাল খাদ্য মানুষের স্বাস্থ্যের জন্য বড় হুমকি। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, পৃথিবীতে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে খাদ্যে ভেজাল মেশানোর প্রবণতা এখনও উদ্বেগজনকভাবে দেখা যায়। রমজান মাসকে সামনে রেখে বাজারে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে তিনি কঠোর সতর্কবার্তা দেন। সভায় সিদ্ধান্ত হয়, যশোর সদরে ৫টি পয়েন্টে  ট্রাকের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের উদ্যোগ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে নিত্যপণ্য কিনতে পারে। পাশাপাশি বাজার ও গণস্থানে ধূমপান নিষিদ্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বক্তারা রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, মজুতদারি রোধ এবং ব্যবসায়ীদের নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসন ও ব্যবসায়ী সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগে একটি স্বচ্ছ ও সহনীয় বাজার ব্যবস্থা নিশ্চিত হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, প্রশাসনিক কর্মকর্তা ও সুধীজনের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝