Dhaka, Thursday | 25 June 2026
         
English Edition
   
Epaper | Thursday | 25 June 2026 | English
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা
জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত
শিরোনাম:

বাউফলে যুবকের লাশ উদ্ধার

প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৫ পিএম  (ভিজিটর : ৯৬)

পটুয়াখালী বাউফল উপজেলায় আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবন এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় মো. শাকিল মৃধা নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

(১৬ ফেব্রুয়ারী) সোমবার দুপুরে এই লাশ উদ্ধার হয়। তার বাড়ি আদাবাড়িয়া ইউপির মিলঘর এলাকায়। শাকিলের পিতার নাম আব্দুস সোবাহান মৃধা। তিনি ঢাকা-বাউফল-দশমিন রুটের পরিবহনের আদাবাড়িয়া কাউন্টারের দায়িত্বে ছিলেন।

স্থানীয় দফাদার মো. রফিকুল ইসলাম বলেন, রবিবার ঘর থেকে বের হয়ে শাকিল রাতে আর ঘরে ফেরেনি। সোমবার বেলা ১১টার দিকে স্থানীয়রা ইউনিয়ন পরিষদ ভবন এলাকার একটি পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গঠন স্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় শীতের পোষাক পরিহিত লাশটি উদ্ধার করলে শাকিলের স্বজনরা এসে পরিচয় নিশ্চিত করেন।

শাকিলের বড় ভাই অ্যাডভোকেট লিটন মৃধা বলেন, তার ভাই শাকিলকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝