Dhaka, Monday | 20 April 2026
         
English Edition
   
Epaper | Monday | 20 April 2026 | English
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নারী প্রার্থীর নাম ঘোষণা
হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, যেসব নির্দেশনা মানতে হবে পরীক্ষার্থীদের
শিরোনাম:

পিরোজপুর-২ পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রকাশ: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৯ পিএম  (ভিজিটর : ২৬)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসন (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) থেকে অংশ নিয়ে কাঙ্ক্ষিত ভোট না পাওয়ায় পাঁচজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবু সাঈদ ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, এ আসনে মূল লড়াই হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থীর মধ্যে।

নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, আসনের বৈধ মোট ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসেবে প্রয়োজনীয় ভোটের সীমা অতিক্রম করতে না পারায় পাঁচজন প্রার্থীর জামানত বাতিল হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

জামানত হারানো প্রার্থীরা হলেন, স্বতন্ত্র ঘোড়া প্রতীকের মাহমুদ হোসেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত ফয়সাল খান, গণঅধিকার পরিষদ সমর্থিত আনিসুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আবুল কালাম আজাদ এবং জাতীয় পার্টি (জেপি) মনোনীত মাহিবুল হোসেন।

এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী শামীম সাঈদী। বাকি পাঁচজন প্রার্থী নির্ধারিত ভোটের সীমা অতিক্রম করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এ আসনে ১৬৭ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৪০৫২৯ জন। ১৬৭ কেন্দ্রে মোট ভোট পড়ে ২৩৫২৩৭। যারমধ্যে বৈধ ভোটের সংখ্যা ছিল ২৩০২৩৮।

বিজয়ি প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১০৫১৮৫ ভোট। নিকটতম প্রতিদন্ধি পরাজিত শামীম সাঈদী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬৮৯৭ ভোট।

এছাড়া জামানত হারানো বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ১৬২১৯, আমার বাংলাদেশ পার্টি(এবি) ফয়সাল খান ৩৯০, গনঅধিকার পরিষদ আনিসুর রহমান ১৪৫, ইসলামি আন্দোলন বাংলাদেশ আবুল কালাম আজাদ ৬৬৯৭, জাতীয় পার্টি(জেপি) মহিবুল হাসান ৪৭০৫ ভোট পেয়েছেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝