Dhaka, Wednesday | 22 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 22 July 2026 | English
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
আর্জেন্টিনা দল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন এমিলিয়ানো মার্তিনেজ
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
৭৪ বছরে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান
শিরোনাম:

পরাজয় মেনে বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানালেন জমিয়ত মহাসচিব

প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৫ পিএম  (ভিজিটর : ৫৬)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি জামায়াতের জেলা আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তারের সাথে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হয়েছেন।

নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জেলার ডোমারের সোনারায়ে নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন তিনি। সেখানে পরাজয় মেনে নিয়ে প্রতিদ্বন্দ্বী বিজয়ী প্রার্থী জামায়াতের জেলা আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

সাংবাদিক সম্মেলনে মাওলানা আফেন্দি বলেন, “আশাহত হবেন না, মন খারাপ করবেন না। আমি আপনাদের সাথে  ছিলাম, আছি এবং থাকব। আগের মতোই আপনাদের সুখ-দুঃখে পাশে থাকব। আমার জনসেবা কার্যক্রম অব্যাহত থাকবে, আমি কখনো হারিয়ে যাব না।”

তিনি আরও বলেন, “হিন্দু ধর্মালম্বীসহ দল-মত নির্বিশেষে যারা আমাকে সমর্থন করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ধর্ম-বর্ণ নির্বিশেষে আপনাদের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন চিরদিন স্মরণে রাখব। এই ভালোবাসা আগামীর পথচলাকে আরও মসৃণ ও সফল করুক।”

এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝