ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অন্যান্য জেলার মতো পার্বত্য এলাকায় যেন শান্তির সুবাতাস বয় তার জন্য র্যাব কাজ করছে।
একটি সুন্দর নির্বাচন উপহার দিতে রাঙামাটি আসনের ২১৩টি কেন্দ্রের মধ্যে ৪১টি কেন্দ্রে সাদা পোশাকের পাশাপাশি র্যাব মাঠে থাকবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাঙামাটি সরকারি কলেজ মাঠে নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলন করেন র্যাব-৭ এর হাটহাজারী কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মো. সাইফুর রহমান।
এসময় তিনি আরও বলেন, কেন্দ্রে ভোটার যদি কোন নিরাপত্তার শংকা বোধ করে এবং ভোট দানে কোন বাধার সম্মুখিন হয় কেন্দ্রের বাইরে র্যাব দায়িত্ব পালন করবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠানে আমরা কাজ করবো। রাঙামাটির দুর্গম কেন্দ্রেগুলোতে র্যাবের হেলিকপ্টারে দায়িত্ব পালন করবে।
এফপি/জেএস