Dhaka, Wednesday | 18 February 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 18 February 2026 | English
সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে
মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ১০ জন
শপথ নিলেন মন্ত্রিপরিষদের ২৫ মন্ত্রী
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জন্মদিন আজ
শিরোনাম:

বগুড়া-১ আসনে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা

প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০২ পিএম আপডেট: ১০.০২.২০২৬ ১:৫৬ পিএম  (ভিজিটর : ২৫)

বগুড়া-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেছেন, মহিলারা আমাদের ধানের শীষের প্রাণ, মা বোনেরা জানে ধানের শীষে ভোট দিলে তার স্বামী সন্তানরা ভাল থাকে। 

শহীদ জিয়ার জন্ম ভূমি এবং ধানের শীষে ভোট দেওয়ার কারণে বিগত আঠারো বছর বগুড়ায় উন্নয়ন হয়নি। বগুড়ার যদি কোন অর্জন থাকে তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে এবং বেগম খালেদা জিয়ার আমলে হয়েছে। 

আগামীতে তারেক রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিযে আসলে দেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। বিগত আঠারো বছরের উন্নয়ন বঞ্চিত বগুড়াকে এগিয়ে নেওয়া যাবে।
 
তিনি বলেন নদী ভাঙ্গন রোধে কাজ করে যমুনা নদীকে আর এক ইঞ্চি ভাঙতে দেয়া হবে না। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। উপজেলা হাসপাতালকে পর্যায় ক্রমে ১শ’ শয্যায় উন্নীত করা হবে। চরাঞ্চলে সমস্ত রাস্তা পাকা করণ করা হবে, হাসপাতাল নির্মাণ করা হবে। নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। 

সারিয়াকান্দি ও সোনাতলাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদক মুক্ত করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারী দলমত নির্বিশেষে তিনি সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান । 

সোমবার দুপুরে সারিযাকান্দি ডিগ্রী কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাডঃ নূর-এ আজম বাবুর সভাপতিত্বে উক্ত জনসভায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ শরিফুল ইসলাম হিরা প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ শ্যামল। উক্ত জনসভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, তাহেরুল ইমসলাম পাজ্ঞাব, উপজেলা যুবদলের আহবায়ক মহিদুল ইসলাম মুন্সি ,সিনিয়র যুগ্ম আহবায়ক তারাজুল ইসলাম ফনি, যুগ্ম আহবাযক রুবেল আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান শোভনসহ উপজেলা,পৌর,ইউনিযন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ । জনসভা শেষে বিশাল এক মিছিল বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । 

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝