সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গীতে নির্বাচনী প্রচারনার শেষ দিনে মিছিলে উপস্থিত হয়ে এই কথা বলেন তিনি।
তিনি আরও বলেন নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির নেতাকর্মীদের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। সুষ্ঠ নির্বাচন হলে লাঙ্গল প্রতীক বিপুল ভোট বিজয়ী হবে। সাধারণ ভোটারদের প্রতি আহবান সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে লাঙ্গল প্রতীকে ভোট দেবেন এবং গণভোটে না ভোট দেবেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আল আমিন, টঙ্গী পশ্চিম থানার সভাপতি আব্দুল করিম, পূর্ব থানার সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ৪৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আলমগীর রেজা, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ৪৬নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক স্বাধীন মাতবার, বৃহত্তর টঙ্গী থানা স্বেচ্ছাসেবক পার্টির সাবেক সভাপতি জাহিদুজ্জামানসহ মহানগর ও থানা এবং ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন নেতাকর্মী।
এর আগে টঙ্গীর শালিকচুরা এলাকা থেকে এড. মাহবুব আলম মামুনের নেতৃত্বে মিছিল শুরু করে জাতীয়পার্টির নেতাকর্মীরা।
মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে মিলগেট এলাকায় এসে শেষ হয়।
এফপি/জেএস