Dhaka, Saturday | 27 June 2026
         
English Edition
   
Epaper | Saturday | 27 June 2026 | English
বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’
পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা
শিরোনাম:

সারিয়াকান্দিতে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মিছিল

প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৯ পিএম  (ভিজিটর : ৮৭)

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের ধানের শীষের বিজয়ের লক্ষ্যে (৮ ফেব্রুয়ারী) রবিবার বিকেলে সারিয়াকান্দি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুল আলম তুপুলের নেতৃত্বে একটি মিছিল বের হয়।

সরকার পাড়া থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকার বাড়ীর একটি চাতালে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুল আলম তুপুল। পথসভায় আরো উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক কাউন্সিলর মেহেদী হাসান সুফল উপজেলা সাইবার দলের সভাপতি জুলফিকার আলম রুনু, সিনিয়র সহসভাপতি আকতারুজ্জামান, পৌর জাসাসের সহ-সভাপতি রহিদুর রহমান মিলন, পৌর সাইবার দলের সিনিয়র সহ-সভাপতি সোহেল সরকার, সাধারণ সম্পাদক মনিরুল হাসান সৌরভসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝