Dhaka, Thursday | 25 June 2026
         
English Edition
   
Epaper | Thursday | 25 June 2026 | English
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা
জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত
শিরোনাম:

ধানের শীষের পক্ষে বাউফলে ট্রাক প্রতীকের সাংবাদিক সম্মেলন

প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৬ পিএম  (ভিজিটর : ১০১)

পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সহিদুল আলম তালুকদারকে পূর্ণ সমর্থন জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন গণঅধিকার পরিষদের মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারী) দুপুওে বাউফল পৌরসভার পাবলিক মাঠ সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে হাবিবুর রহমান লিখিত বক্তব্যে বলেন, দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গণঅধিকার পরিষদ সবসময় বিএনপির সহযোদ্ধা হিসেবে রাজপথে রয়েছে। চলমান রাজনৈতিক বাস্তবতায় বৃহত্তর জাতীয় স্বার্থে এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী সহিদুল আলম তালুকদারকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ব্যালট পেপারে ট্রাক প্রতীক থাকলেও তিনি নিজে এবং তার দলীয় কর্মী-সমর্থকদের আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা সহিদুল আলম তালুকদার, বাউফল উপজেলা বিএনপির আহবায়ক তসলিম তালুকদার, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৈীর বিএনপির সিনিয়র সহসভাপতি শাহজাহান হাওলাদার গণঅধিকার পরিষদ বাউফল উপজেলার সাধারন সম্পাদক শাকিল আহম্মেদসহ গনঅধিকার পরিষদের ও বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝