Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

চাঁদাবাজদের উৎপাটনের অঙ্গীকার শফিকুর রহমানের

প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫১ পিএম  (ভিজিটর : ২৬)

বাংলাদেশ জামাতে ইসলামের আমীর ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশের জনগণকে অতীতে যারা সততার প্রমাণ দিয়েছে, বর্তমানেও যারা দিচ্ছে আর যারা দেশবাসীকে অতীতে সত্যের প্রমাণ দিতে পারে নাই এখনো দিতে পারছে না এই দেশে ভোট চাওয়ার অধিকার তাদের নেই, তিনি আরো বলেন ভোট কারা চাইবে যারা অতীতে বাংলাদেশের মানুষকে অসম্মান করেছে এখন কি করে তারা ভোট চাইবে।

জামাতে ইসলাম চাঁদাবাজি দুর্নীতি, মামলা বাণিজ্য করে নাই। মা বোনদের গায়ে হাত দেয় নাই। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজদের মুল উৎপাটন করা হবে।  শফিকুর রহমান আরো বলেন, বরিশালে ২১ টি সিট নদী ভাঙন এলাকা আপনাদের উন্নয়ন  চাইতে হবে না। নেইজ্জোতার ভিত্তিতে  কাজ করা হবে আপনারা যদি আমাদের সুযোগ দেন আমরা কথা দিচ্ছি আপনাদের অধিকারের জন্য লড়তে হবে না আমাদের দায়িত্ব হবে আপনাদের ঘরে এসে উন্নয়ন পৌঁছে দেওয়া শুক্রবার দুপুর  ১২ টায় পটুয়াখালীর বাউফলের পাবলিক মাঠে ১১ দলীয় জোটে নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

জামাতে ইসলাম বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ ইসহাক মিয়ার সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম, ও পটুয়াখালী- ২ আসনের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ও অন্যান্য নেতাকর্মীরা এছাড়াও পটুয়াখালী জেলার ৪টি আসনসহ বরগুনা জেলার ১ আসনের প্রার্থীকে পরিচয় করিয়ে দেন ডাক্তার শফিকুর রহমান।

তারা হলেন পটুয়াখালী-১ আসনে আমার বাংলাদেশ (এবি পার্টির) ডাঃ ওয়াহাব মিনার (ঈগল), পটুয়াখালী-২ আসনে জামাতের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ (দাঁড়িপাল্লা), পটুয়াখালী-৩ আসনের প্রার্থী মুহাম্মদ শাহ আলম (দাঁড়িপাল্লা), পটুয়াখালী-৪  আসনের জামায়াত সমর্থিত ১০ দলীয় জোটের প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদ (খেলাফত মজলিস), বরগুনা-১ এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন (খেলাফত মজলিস) সট-১ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী জামায়াতে ইসলামী। সট-২ ডাক্তার শফিকুর রহমান, আমীর, বাংলাদেশ জামাতে ইসলামী।

এফপি/জেএস


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝