Dhaka, Tuesday | 9 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 9 June 2026 | English
সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাসিক প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’
এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী
সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান - চাকসু ভিপি

প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৯ পিএম  (ভিজিটর : ৩২)

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম রনি বলেছেন, যদি আমির হামজা নির্বাচিত হন চাঁদাবাজি-মাদক-দুর্নীতি এবং যারা কিশোর গং গড়ে তুলেছে তাদের চিরতরে কবর রচিত হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া-৩ সদর আসনে বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনিত সংসদ সদস্য প্রার্থী মুফতি মাওলানা আমির হামজার গণসংযোগ ও পথসভায় অংশ নিয়েছেন তিনি এমন মন্তব্য করেন।

ইব্রাহিম রনি আরও বলেন, এই নির্বাচনের সঙ্গে আরেকটি নির্বাচন আছে সেটা গণভোট। বাংলাদেশে যে স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল গণভোটের মাধ্যমে সে সরকারগুলো আর কখনো সামনে আসতে পারবে না। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে বাংলাদেশ একটি দীর্ঘস্থায়ী পরিবর্তনের মধ্যে চলে যাবে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য তাজিনুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোর্য়াদ্দার,শহর জামায়াতের আমির এনামুল হক উপস্থিত ছিলেন।

এফপি/জেএস


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝