Dhaka, Tuesday | 15 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 15 September 2026 | English
শিরোনাম:

মান্দায় কৃষক দলের উদ্যোগে উঠান বৈঠক ও পথসভা

প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৭ পিএম  (ভিজিটর : ৬৫)

নওগাঁর মান্দায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কৃষক দলের উদ্যোগে উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারী ) দুপুরে উপজেলার পরানপুর ইউনিয়নের বানিসর-কালিতলা বাজার এলাকায় এ উঠান বৈঠক ও পথসভা আয়োজন করা হয়। এতে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে আসন্ন নির্বাচন নিয়ে মতবিনিময় করা হয়।

উঠান বৈঠক ও পথসভায় বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, মান্দা উপজেলা কৃষকদলের সভাপতি এমদাদুল হক সুলতান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জামিল আক্তার ফেন্সি, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক বাবুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান খোকা এবং পরানপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক এ জাফফর হোসেন সিওসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কৃষক ও সাধারণ মানুষের অধিকার আদায়ে কৃষক দল সবসময় মাঠে থাকবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

এ সময় স্থানীয় কৃষক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝