Dhaka, Saturday | 4 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 4 July 2026 | English
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২২১৬ টাকা
শিরোনাম:

তারেক রহমান

গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে

প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৮ পিএম  (ভিজিটর : ১০১)

গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, যে দলের নেতার মা-বোনদের সম্মান করে না, তাদের কাছ থেকে মানুষ অত্মমর্যাদা আশা করতে পারে না।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে নির্বাচনি জনসভায় প্রাধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত রয়েছেন। প্রিয় নেতাকে একনজর দেখতে ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র ছুটে বেড়াচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জেলায় জেলায় জনসভায় ৩১ দফার আলোকে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কর্মসংস্থান, বেকার ভাতা, ফ্যামিলি ও কৃষক কার্ডসহ প্রাধান্য পাচ্ছেন নারী ও তরুণরা। সাধারণ মানুষের আশা, প্রতিশ্রুতির বাস্তবায়ন হলে বদলে যাবে দেশ।

উল্লেখ্য, তারেক রহমান ইতোমধ্যেই বড় শহরগুলোতো বটেই প্রত্যন্ত অঞ্চলেও অংশ নিয়েছেন বেশ কিছু জনসভা এবং পথসভায়। নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবার আশ্বাস দিয়েছেন তারেক রহমান। এ ছাড়াও গোটা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেবার কথাও বলেছেন তিনি।

এর আগে ২০০৫ সালে বিভাগীয় তৃণমূল সম্মেলনে যোগ দিতে বরিশাল গিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝