Dhaka, Wednesday | 18 February 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 18 February 2026 | English
দুর্নীতি করে কেউ পার পাবে না: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে?
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
রমজান উপলক্ষে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি
শিরোনাম:

নবাবগঞ্জে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৩ পিএম  (ভিজিটর : ২১)

দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ গেট থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ গেটে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সমাবেশ। মিছিলে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান এবং বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকারি কর্মচারীরা চরমভাবে বিপাকে পড়েছেন। বিদ্যমান বেতন কাঠামো দিয়ে সংসার চালানো অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। তাই অবিলম্বে ৯ম পে-স্কেল বাস্তবায়ন করে কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এতে সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝