Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

তারেক রহমানের জনসভায় জনতার ঢল

প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫১ এএম  (ভিজিটর : ১২১)

খুলনার খা‌লিশপুর প্রভাতী স্কুল মা‌ঠে বিএনপির চেয়ারপাসন তারেক রহমানের নির্বাচনী জনসভায় খন্ডখন্ড মি‌ছিল নি‌য়ে আস‌তে শুরু ক‌রে‌ছেন দ‌লের নেতাকর্মীরা। 

আজ সোমবার দুপুর ১২ টায় জনসভা শুরু হ‌বে। এ জনসভায় তা‌রেক প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এর পর সেখান থে‌কে তি‌নি য‌শো‌রের জনসভায় যোগদান কর‌বেন।

তা‌রেক রহমা‌নের খুলনায় আগমনকে কেন্দ্র ও তার নিরাপত্তার জন‌্য খুলনার প্রশাসন তিন স্ত‌রের নিরাপত্তা গ্রহণ ক‌রে‌ছে। রাত থে‌কে খা‌লিশপু‌রের বি‌ভিন্ন রাস্তা ও মো‌ড়ে পু‌লিশ অবস্থান নেন। 

আজ খুব সকাল থেকে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

প্রভাতী স্কু‌লে নি‌র্মিত ম‌ঞ্চের নিরাপত্তায় রা‌তে নেতাকর্মীরা অবস্থান ক‌রেন। সাতক্ষীরা  ও বা‌গেরহাট থে‌কে বিএন‌পির চেয়ারম্যান তা‌রেক রহমান‌কে এক নজর দেখার জন্য প্রভাতী স্কুল মা‌ঠে অবস্থান নি‌য়ে‌ছে। মা‌ঠের একপা‌শে পুরুষ ও অন্যপাশে ম‌হিলা‌দের বসার ব্যবস্থা করা হ‌য়ে‌ছে।

বিএনপি খুলনা মহানগর মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিল্টন বলেন, জনসভাকে কেন্দ্র করে জনতার ঢল নেমেছে। 
তিনি বলেন বেলা ১২ টার মধ্যে তারেক রহমান আসবেন। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝