Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
শিরোনাম:

বিএনপি নেটওয়ার্ক ঘিরে ‘বিজিএন’: তৃণমূল-কেন্দ্র সংযোগ জোরদার

প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৭:৩৮ পিএম  (ভিজিটর : ৫৪)

দেশব্যাপী তৃণমূলের সঙ্গে কেন্দ্রের সমন্বয় জোরদার করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিশেষায়িত ডিজিটাল প্ল্যাটফর্ম “বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক (বিজিএন)” সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে পরিচালিত এই নেটওয়ার্কটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কার্যক্রমের মাধ্যমে কেন্দ্রীয় নীতিমালা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নেটওয়ার্কটির নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। বিজিএন একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যেখানে কেন্দ্রীয় বার্তা দ্রুত সময়ে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

বিজিএনের কার্যক্রমের অন্যতম প্রধান মাধ্যম “বিএনপি নেটওয়ার্ক” নামের একটি কেন্দ্রীয় ফেসবুক পেজ। এর পাশাপাশি দেশের প্রতিটি সংসদীয় আসনভিত্তিক আলাদা পেজও পরিচালিত হচ্ছে—যেমন “বিএনপি নেটওয়ার্ক মাগুরা-১”।

এসব পেজে দলের নীতিনির্ভর কনটেন্ট, রাজনৈতিক অবস্থান এবং সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে। প্রতিবেদন প্রস্তুতকালে কেন্দ্রীয় পেজটিতে প্রায় ৩১ হাজার ফলোয়ার রয়েছে বলে জানা গেছে।

দলীয় সূত্র আরও জানায়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে গড়ে ওঠা এই নেটওয়ার্কটি শুধু প্রচারণায় সীমাবদ্ধ নয়; বরং গুজব ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায়ও সক্রিয় ভূমিকা রাখছে। কেন্দ্র থেকে যাচাইকৃত তথ্য দ্রুত তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া অপপ্রচার খণ্ডন করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ডিজিটাল যুগে রাজনৈতিক যোগাযোগের ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ দলীয় সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক এই নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝