Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
জাতিসংঘে বলপূর্বক হরমুজ প্রণালী খোলার প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া-চীন-ফ্রান্স
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
শিরোনাম:

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৬:৪৫ পিএম  (ভিজিটর : ৪)

খুলনার রূপসায় বাসের ধাক্কায় লিলি কুন্ডু (৪৯) নামের এক নারী নিহত হয়েছে।

আজ শুক্রবার (৩ এপ্রিল) সাড়ে ১২টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের আমদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসময় নিহত নারীর স্বামী অমর কুন্ডু গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশংকাজনক। নিহত ওই নারী খুলনার বটিয়াঘাটা উপজেলার গোরম্বা গ্রামের বাসিন্দা। বর্তমানে তারা বাগেরহাটের রামপাল উপজেলা ইউএনও অফিসের পেছনে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বাংলাদেশ আই হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে (খুলনা মেট্রো-হ ১৪-৫২৭৫) বাড়ি ফিরছিলেন লিলি কুন্ডু। পথে আমদাবাদ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি লোকাল বাস (ঢাকা মেট্রো-জ ১১-২০৮৫) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলের পেছনে বসা লিলি কুন্ডু সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় নিহতের স্বামীকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাস ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝