Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
শিরোনাম:

আবার মঞ্চে ‘ক্যাফে দ্য ভলতে’

প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ২:৫৭ পিএম  (ভিজিটর : ৩৫)

নাট্যদল হান্ট থিয়েটার নিজেদের প্রথম প্রযোজনা ‘ক্যাফে দ্য ভলতে’। দলটি এ প্রযোজনা  নিয়ে প্রথম মঞ্চে আসে গত বছরের নভেম্বরে। আবার মঞ্চে ফিরছে নাটকটি। আজ  ৩ এপ্রিল বিকাল ৫টা ৩০ এবং সন্ধ্যা ৭টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে।

ম্যাক্স ডি রোজারিও। এক কামেল শেইফ। বাঙালি ক্রিশ্চিয়ান। তার রেস্টুরেন্ট- ক্যাফে দ্য ভলতে। সেটার উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাক্স কালিকোটা শহরের চার সুশীল নাগরিকের ভাগ্য নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ম্যাক্স প্রতিশোধ নিতে চায় না।

চায় না ন্যায় বিচার। শুধু এইটা জানা আছে যে, ম্যাক্সের হৃদয় ক্রুসেডের জন্য হাহাকার করে ওঠে। আমাদের কলিজায় যে ভ্রাম্যমান আদালত খেলা করে সেইখানে আপনাকে ভাবতে হবে রক্ত ঝরিয়ে । ক্যাফে দ্য ভলতেতে আপনাকে স্বাগতম। এই রক্তাক্ত রূপকথার ভিতরে আপনি যেভাবে খুশি বাঁচুন। এভাবেই এগিয়ে যায় গল্প।

‘ক্যাফে দ্য ভলতে’ নাটকটির মূলভাবনা, গল্প ও নির্দেশনায় আছেন ডায়না ম্যারেলিন। চিত্রনাট্য আবিদ হাসান, আলোক পরিকল্পনায় মো. মোখলেছুর রহমান, আবহ ও সংগীতভাবনায় চার্লস চৌধুরী, ব্যবস্থাপনায় জেরোম মধু ও রূপসজ্জায় যোহানা সুচনা দাস।

নাটকটিতে মঞ্চে দেখা যাবে, মো. শাহজাদা সম্রাট চৌধুরী, আব্দুল্লাহ আল জাদিদ, প্রিয়ম মজুমদার, ইয়াদ খোরশিদ ঈশান, মালিহা ফাইরুজ ফারিন মেলিসা, নূর এ জান্নাত ওরিশা, শাহিন সাঈদুর, সুপ্রিয় ঘোষ, প্রজ্ঞা চন্দ, ডায়ানা ম্যারিলিন ও শুভাশিস হালদারকে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝