Dhaka, Wednesday | 12 August 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 12 August 2026 | English
শিরোনাম:

মায়ানমারে পাচারকালে জব্দকৃত আলু নিলামে বিক্রির নোটিশ

প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১:৫৯ পিএম  (ভিজিটর : ২০৪)

‎কক্সবাজারের কুতুবদিয়ায় কোস্ট গার্ডের অভিযানে জব্দ হওয়া প্রায় ২২ হাজার কেজি আলু নিলামের মাধ্যমে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত পচনশীল হওয়ায় এসব আলু নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‎সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কুতুবদিয়ার এক নোটিশে জানানো হয়, গত ৩০ মার্চ কুতুবদিয়া চ্যানেল এলাকা থেকে মায়ানমারে পাচারকালে আলুগুলো জব্দ করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশনায় মালামাল পরীক্ষা-নিরীক্ষা শেষে নিলামের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
‎আদালত সূত্রে জানা গেছে, আগামী ৮ এপ্রিল সকাল ১০টায় কুতুবদিয়া আদালত প্রাঙ্গণে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
‎নিলামে অংশগ্রহণের জন্য আগ্রহীদের জাতীয় পরিচয়পত্রের কপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে নিলামে অংশ নেওয়া যাবে না বলেও জানানো হয়।
‎এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, আলু দ্রুত পচনশীল হওয়ায় বেশির ভাগ আলু নষ্ট হয়ে যেতে পারে।
‎প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলকভাবে সম্পন্ন করা হবে।
এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝