Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
জাতিসংঘে বলপূর্বক হরমুজ প্রণালী খোলার প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া-চীন-ফ্রান্স
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
শিরোনাম:

প্রেমে পড়েছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত

প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১০:৪৮ এএম  (ভিজিটর : ৪৫)

চলচ্চিত্র অঙ্গনের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত আবারো ব্যক্তিগত জীবনের কারণে আলোচনায় উঠে এসেছেন। শোবিজ পাড়ায় জোর গুঞ্জন উঠেছে নতুন করে প্রেমে পড়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। জানা গেছে, এক ব্যবসায়ীর সঙ্গে দীর্ঘদিন ধরেই তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে, যা এখন প্রেমের সম্পর্কে রূপ নিয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরেই রাজধানীর বিভিন্ন অভিজাত রেস্টুরেন্ট, কফিশপ এবং বিনোদন কেন্দ্রগুলোতে তাদের একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে।

শুধু তাই নয়, দেশের বাইরে ভ্রমণের পরিকল্পনাতেও তাদের একসঙ্গে থাকার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। যদিও বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মিষ্টি জান্নাত কিংবা সংশ্লিষ্ট ওই ব্যবসায়ী।

ঘনিষ্ঠ মহলের দাবি, তিনি ফ্যাশন ডিজাইনার ও ব্যবসায়ী আদিল খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। দুজনের মধ্যে বোঝাপড়া বেশ ভালো এবং তারা একে অপরের সান্নিধ্যে স্বচ্ছন্দ।

ফলে তাদের সম্পর্কটি বেশ গভীর পর্যায়ে পৌঁছেছে বলেই ধারণা করা হচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নায়িকার সাম্প্রতিক কিছু পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, তার পোস্টগুলোর মাধ্যমে হয়তো এই সম্পর্কের ইঙ্গিতই দিচ্ছেন তিনি।

তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না থাকায় বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত নয়।

শোবিজ অঙ্গনের অনেকেই এটিকে গুঞ্জন বলেই উড়িয়ে দিচ্ছেন, আবার কেউ কেউ বলছেন, সময় হলেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে।

উল্লেখ্য, মিষ্টি জান্নাত তার অভিনয় ও ব্যক্তিত্বের জন্য বরাবরই আলোচনায় থাকেন। ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। নতুন এই সম্পর্কের গুঞ্জন তার ভক্তদের মাঝে নতুন করে আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, এই সম্পর্ক নিয়ে তিনি কবে আনুষ্ঠানিকভাবে মুখ খুলেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝