Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
জাতিসংঘে বলপূর্বক হরমুজ প্রণালী খোলার প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া-চীন-ফ্রান্স
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
শিরোনাম:

মান্দায় টাপেন্টাডলসহ ৫ মাদক কারবারি আটক

প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৬:৩৬ পিএম  (ভিজিটর : ৫)

নওগাঁর মান্দায় পুলিশের এক অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচ মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার কালিকাপুর ইউনিয়নের হুলিবাড়ি (মোজার মোড়) এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-পলাশ উদ্দিন (২৫), রইচ উদ্দিন (২২), এমদাদুল হক মিঠুন (৪৫), আবুল কালাম আজাদ (৩৫) ও জনি ইসলাম (৩৫)।

মান্দা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সুজনের নেতৃত্বে একটি টিম হুলিবাড়ি গ্রামের একটি লিচু বাগানে অভিযান চালায়। সেখানে মাদক কেনাবেচা ও সেবনের সময় এই পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।

তল্লাশিকালে তাদের কাছ থেকে ১৩ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক সেবনের সরঞ্জাম হিসেবে কাগজের তৈরি পাইপ ও গ্যাস লাইটার জব্দ করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার ৯০০ টাকা।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সমাজকে মাদকমুক্ত করতে পুলিশের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝