Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

কেন্দ্রীয় ছাত্রলীগের প্রচার সম্পাদক তারেক গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৫:২৪ পিএম  (ভিজিটর : ১০৬)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি বর্ষণের অভিযোগে করা মামলায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেককে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ মার্চ) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ আদেশ দেন। কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে এ আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিপক্ষের জামিন আবেদন নাকচ করে আদালত তরিকুল ইসলাম তারেককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০ নম্বর এলাকায় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা ও গুলি চালায়।

অভিযোগে আরো বলা হয়, ১৯ জুলাই ওই এলাকায় শাহ আলী প্লাজা সংলগ্ন স্থানে মামলার বাদী বশির উদ্দিন হেঁটে যাওয়ার সময় আসামিরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে পালানোর চেষ্টা করলে তার পেটের ডান পাশে গুলি লাগে এবং তা পিঠ দিয়ে বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় গত বছরের ১০ অক্টোবর বাদী বশির উদ্দিন কাফরুল থানায় মামলা দায়ের করেন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, তরিকুল ইসলাম তারেক এর আগে কাফরুল থানার আরেকটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে আটক ছিলেন। মামলাটি স্পর্শকাতর ও চাঞ্চল্যকর হওয়ায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে তদন্ত কর্মকর্তা আদালতে জানান।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝