Dhaka, Sunday | 1 February 2026
         
English Edition
   
Epaper | Sunday | 1 February 2026 | English
বাংলাদেশ ইস্যুতে এবার মহাবিপদে ভারত!
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

খুলনাকে নতুন রুপে পেতে ধানের শীষের প্রার্থীকে ভোট দিন : মঞ্জু

প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৩ পিএম  (ভিজিটর : ৪৩)

সোমবার (২ ফেব্রুয়ারি) খালিশপুর প্রভাতী স্কুল মাঠে খুলনা বিভাগের তিনজেলা নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর নির্বাচনী জনসভায় দশ লক্ষাধিক লোকের সমাবেশ ঘটবে উল্লেখ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, এবারের নির্বাচন নানা কারণে গুরুত্বপুর্ণ। নির্বাচনে মানুষ বিনাবাঁধায় ভোট দিতে চায়।

আসন্ন নির্বাচনে বিগত নির্বাচনের চেয়ে ভাল ফলাফল হবে। নির্বাচনে ভোট ডাকাতরা নেই, বাঁধা দেয়ার কেউ নেই। বাঁধাহীন নির্বাচন হবে এবং সবাই সেই নির্বাচনে ভোট দিবে। সোমবার জনগনের উন্নয়নের বার্তা নিয়ে খুলনায় হাজির হবেন তারেক রহমান। তিনি খুলনাবাসিকে নতুন বার্তা দিবেন। শিল্পবন্দর নগরীর বন্ধত্ব কাটিয়ে নতুন খুলনা গড়ার প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি।

রবিবার (১ ফেব্রুয়ারি) সাড়ে ৯টায় গল্লামারী ব্রীজের পুর্ব ও পশ্চিম পাশে এবং সকাল ১০টায় ডিসি অফিস, কোট মোড়, স্টেডিয়াম মার্কেট, কেসিসি মার্কেট, রেজিস্ট্রি অফিস, চাশমা মার্কেট ও শঙ্খ মার্কেট এলাকায় লিফলেট বিতরণকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, আমি মনে করি একজন দায়িত্বশীল নেতা হিসেবে নারী সম্পর্কে এমন বক্তব্য দেয়া তার জন্য ঠিক হয়নি। আমরা চাই, একটি গঠণমুলক বক্তব্য। বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে আমরা এমন বক্তব্য দিতে চাই না, যাতে করে ভোটাররা বিভ্রান্ত হয়। এবং এই যে, আমরা শুনতে পাচ্ছি, জান্নাত-জাহান্নাম তথ্য দিয়ে ধর্মকে  অসৎ ব্যবহার করছে একটি দল। আমরা মনে করি, এই তথ্য থেকে তাদের বেরিয়ে আনা উচিত। নির্বাচনকে সামনে রেখে ধর্মকে রাজনীতির সঙ্গে ঘুলিয়ে ফেলা এটা অনৈতিক। এটি আমরা চাই না, এটা অশালীন। আমরা মনে করবো, এ ধরনের বক্তব্য থেকে তারা সরে আসবেন, প্রত্যাহার করবেন এবং দায়িত্বশীল নেতারা দায়িত্বশীল বক্তব্য রাখবেন। যাতে করে নারীরা আহত না হয়, তারা বলতে না পারে আগামী দিনে নারীদের প্রতি অবহেলা করা হবে। আমরা এ ধরনের বক্তব্য আশা করি না। তিনি নতুন বাংলাদেশ গড়তে, বিভাগীয় শহর খুলনাকে নতুনরূপে পেতে ধানের শীর্ষ প্রতীকের প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানান।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, অধ্যাপক অরিফুজ্জামান অপু, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, মজিবর রহমান ফয়েজ, নিয়াজ আহমেদ তুহিন, কামরান হাসান, এড. মশিউর রহমান নান্নু, এড. মুজিবর রহমান, শামসুজ্জামান চঞ্চল, শমসের আলী মিন্টু, এড. আসাদুল হক, এড. মাসুদ রহমান, এড. মহসীন, মাহবুব হোসেন, মোহাম্মদ আলী, আবু বক্কর, এড. ওমর ফারুক, মোস্তফা কামাল, আল বেলাল, হুমায়ুন কবির সহ  বিএনপি থানা, ওয়ার্ড, অঙ্গদলের নেতৃবৃন্দ ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

 এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝