Dhaka, Tuesday | 2 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 2 June 2026 | English
তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা, বিপর্যস্ত জনজীবন
রামিসা হত্যা মামলা: আজ শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ
পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান
তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, খোলা করমজল পর্যটনকেন্দ্র
শিরোনাম:

হাইলাইট চক্ষু হাসপাতালে কেয়ারগিভিং প্রশিক্ষণ কর্মসূচির সূচনা

প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৭ পিএম  (ভিজিটর : ৪৭)

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের হাইলাইট চক্ষু হাসপাতাল কেয়ারগিভিং সেন্টারের উদ্যোগে ৫টি ট্রেড ওরিয়েন্টেশন প্রোগ্রামের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে হাইলাইট চক্ষু হাসপাতাল কেয়ারগিভিং সেন্টারের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। হাইলাইট চক্ষু হাসপাতাল কেয়ারগিভিং সেন্টারের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে মুরাদ মিরুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের  অতিরিক্ত সচিব মোঃ খোরশেদ আলম, এনডিসি,বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মহসীন, সিভিল সার্জন ফরিদপুরের ডাঃ মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু- জাহের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানসিভ জুবায়ের নাদিম, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান দিপু, হেড অব পার্টনারশিপ প্রজেক্টের রুপন কান্তি দত্ত। এ সময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এতে ১শত ২১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।

বক্তারা বলেন, এই প্রশিক্ষণমূলক কার্যক্রম স্বাস্থ্যসেবা নিশ্চিত যুবসমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে দোয়া ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম শেষ হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝