Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
প্রাথমিক বিদ্যালয়েও অনলাইন ক্লাসের পরিকল্পনা
শিরোনাম:

জামিন ছাড়াই মুক্তি পেলেন হত্যা মামলার ৩ আসামি, ডেপুটি জেলার সাময়িক বরখাস্ত

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৫:৫১ পিএম  (ভিজিটর : ৬৭)

জামিন ছাড়াই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে হত্যা মামলার তিন আসামিকে। কারা কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘ভুল মুক্তি’ বললেও কর্তৃপক্ষের দায়িত্ব ও স্বচ্ছতা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে জাকারিয়া ইমতিয়াজ নামে একজন ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি কারাগারের বাইরে কাউকে জানানো হয়নি। ঘটনাটি খতিয়ে দেখতে আজ বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কারাগার থেকে ছাড়া পাওয়া আসামিরা হলেন- মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তাদের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকায়। তারা একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন।

এ বিষয়ে ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে সমকালকে জানান, ‍“এটি একটি ‘ভুলমুক্তি’। কারাগারের কর্মকর্তা ভুল করে তাদের ছেড়ে দিয়েছেন।”

ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘মূলত প্রডাকশন ওয়ারেন্টকে ভুল করে জামিননামা ভেবে এই তিন আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে। দায়িত্বরত ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজ জানিয়েছেন, অসতর্কতাবশত এই ঘটনা ঘটেছে।’

জেল সুপার আরও জানান, গাফিলতির দায়ে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া পুরো ঘটনাটি খতিয়ে দেখতে বৃহস্পতিবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অন্য কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা বা ভিন্ন কোনো উদ্দেশ্য প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ডিআইজি প্রিজন্স নিশ্চিত করেছেন।

এদিকে বিষয়টি নিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন জানান, এই ঘটনাটি বিস্তারিতভাবে তাদের জানানো হয়নি। তিনি বলেন, ‌‘আসামি ধরতে হলে পুলিশের সহযোগিতা প্রয়োজন। তারা তাৎক্ষণিক আমাদের অবহিত করলে আসামিদের পুনরায় গ্রেপ্তার করা সহজ হতো।’

এই ঘটনাটি জানাজানি হওয়ার পর কারাগারের ভেতর ও বাইরে তোলপাড় সৃষ্টি হয়েছে। কীভাবে হত্যা মামলার আসামিরা এমন সহজ প্রক্রিয়ায় কারাগার থেকে বেরিয়ে গেলেন, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝