Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
প্রাথমিক বিদ্যালয়েও অনলাইন ক্লাসের পরিকল্পনা
শিরোনাম:

জনসভার মঞ্চে তারেক রহমান

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৩:৪৯ পিএম  (ভিজিটর : ৬৪)

দীর্ঘ দুই দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পৈতৃক রাজনীতির চারণভূমি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে নির্বাচনী জনসভার মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ২টার দিকে তিনি সভামঞ্চে উপস্থিত হন। এ সময় ‘ধানের শীষ’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ। মঞ্চে ওঠার পর তিনি হাত নেড়ে উপস্থিত লাখো জনতাকে শুভেচ্ছা জানান। 

মঞ্চে তার সঙ্গে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শীর্ষ নেতারা। বর্তমানে তিনি মঞ্চে বসে স্থানীয় নেতাদের বক্তব্য শুনছেন এবং কিছুক্ষণ পর প্রধান অতিথির ভাষণ দেবেন।

মাদ্রাসা ময়দানের নির্ধারিত সীমানা ছাড়িয়ে নেতাকর্মীদের ভিড় পার্শ্ববর্তী সিঅ্যান্ডবি মোড়, ফায়ার সার্ভিস মোড় এবং সাহেববাজার পর্যন্ত বিস্তৃত হয়েছে। তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে ভোর থেকেই রাজশাহী বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ট্রাক, বাস এবং ট্রেনযোগে জনসভায় যোগ দিতে শুরু করেন। নেতাকর্মীদের হাতে ধানের শীষের পোস্টার, ব্যানার এবং জাতীয় পতাকায় ছেয়ে গেছে পুরো এলাকা।

এর আগে, দুপুর ১২টা ১৮ মিনিটে ঢাকা থেকে বিশেষ ফ্লাইটে শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনি সরাসরি চলে যান নগরীর ঐতিহ্যবাহী হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজারে। দুপুর ১টা ৩০ মিনিটে তিনি মাজার জিয়ারত করেন, পুষ্পস্তবক অর্পণ করেন এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। মাজার জিয়ারত শেষে দলীয় নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে তিনি জনসভাস্থলে এসে পৌঁছান।

রাজশাহীর জনসভা শেষে আজ বিকেলেই তারেক রহমান সড়কপথে নওগাঁর উদ্দেশে রওনা দেবেন। বিকেল সাড়ে ৫টায় নওগাঁর এটিএম মাঠে এবং রাত ৮টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত পৃথক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। রাতে তিনি বগুড়ার নিজ পৈতৃক নিবাসে অবস্থান করবেন।

উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৪ সালে রাজশাহীতে দলীয় একটি প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছিলেন। দীর্ঘ ২২ বছর পর দলীয় প্রধান হিসেবে মাদ্রাসা ময়দানের এই ঐতিহাসিক জনসভায় তার সশরীরে অংশগ্রহণকে বিএনপির স্থানীয় নেতারা উত্তরবঙ্গের রাজনীতিতে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন। সাধারণ মানুষের মাঝেও এই জনসভাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এর আগে দুপুর ২টায় তারেক রহমান মঞ্চে উঠলে নেতাকর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান, তিনি হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। সারা দেশে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান দুপুর ১২টায় আকাশপথে রাজশাহী বিমানবন্দরে পৌঁছান। এরপর তিনি সুফি সাধক শাহ মখদুম (র.) এর মাজার জিয়ারত করেন।

ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় রাজশাহীর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিচ্ছেন। সমাবেশে তিনি এই তিন জেলার বিএনপি মনোনীত মোট ১৩ জন সংসদ সদস্য প্রার্থীকে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

রাজশাহীর সমাবেশ শেষ করে সড়ক পথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারম্যান। পথে আজ বিকেলে নওগাঁর এটিম মাঠে আরেকটি নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তিনি। এই সভায় নওগাঁ ছাড়াও জয়পুরহাট জেলার নেতাকর্মীরা অংশ নেবেন।

এরপর সন্ধ্যায় নিজের নির্বাচনী এলাকা বগুড়া শহরের আলফাতুন্নেসা খেলার মাঠের সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। রাতে বগুড়ায় অবস্থান শেষে শুক্রবার রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি। পরে রংপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জনসভায় যোগ দেবেন।

দলীয় সূত্র জানায়, শুক্রবার রাতেও বগুড়ায় অবস্থান করবেন তারেক রহমান। এরপর শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনি সমাবেশে অংশ নেয়ার পর রাতে তার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝