Dhaka, Tuesday | 5 May 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 5 May 2026 | English
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ জনের র্মৃত্যু
বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি, বন্যার শঙ্কা
কৃষকের স্বপ্ন এখন পানির নিচে
ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন জাইমা রহমান
শিরোনাম:

চাটখিলে পাল্টা সংবাদ সম্মেলনে যা বলল জামায়াতে ইসলামী

প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৭:৫৫ পিএম  (ভিজিটর : ৩৩)

যুবদল কর্মী এরশাদ উল্যা নাঈমকে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার ২৭ জানুয়ারি বিকেল চাটখিল উপজেলা বিএনপির সংবাদ সম্মেলনের প্রতিবাদে, পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করেন চাটখিল উপজেলা জামায়াত ইসলামী।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে (২৮ জানুয়ারি) বুধবার উপজেলা জামায়াতের সেক্রেটারি নুর হোসেন রিয়াজ সাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন পৌর জামায়াতের আমীর মাওলানা আকতার হোসেন।

মাওলানা আকতার হোসেন লিখিত বক্তব্য পাঠ করে ও অভিযোগ করে বলেন, যুবদল নেতা এরশাদ উল্যা নাঈমকে যৌথ বাহিনী কতৃক গ্রেফতারের অভিযোগে, বিষয়টিকে ভিন্ন ভাবে প্ররোচিত ও নিজেদের দায় এড়ানোর উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে জামায়াতকে জড়িয়ে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করছে। এটি প্রশাসনের যৌথ বাহিনীর তৎপরতা, তার দায়ভার কোনভাবে জামায়াত ইসলামী বহন করে না।

বিএনপি'র সংবাদ সম্মেলনে বার বার বোরকা পরিহিত নারী, কার্ড, নাম্বার ও গোপনে বাড়িতে প্রবেশের কথা উল্লেখ করা হয়। জামায়াত ইসলামী এসব কোন কর্মকাণ্ডে জড়িত নয়, এটি মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত।

জামায়াত ইসলামী আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। অবাদ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে আমরা বিশ্বাসী। কোনো সহিংসতা, ষড়যন্ত্র, বা গোপন কর্মকাণ্ড আমাদের রাজনৈতিক আদর্শের পরিপন্থী।

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের যে অপচেষ্টা চলছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জামায়াতে ইসলামী আরও অভিযোগ করে জানান, গত ৫ আগস্ট জুলাই বিপ্লবের পর থেকে উপজেলার বেশ কয়েকটি স্থানে জামায়াতে নারী শাখার কর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সহ সহিংসতা সৃষ্টি করছে।

প্রশাসনের প্রতি সম্মান রেখে জানাচ্ছিযে, আপনারা মিথ্যা প্রোপাগাণ্ডা বিভ্রান্ত না হয়ে, সাহসিকতা ও নিরপেক্ষতার সাথে অভিযান অব্যহত রাখুন এবং অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ন নির্বাচন নিশ্চিত করতে, প্রয়োজনীয় সকল কিছু পদক্ষেপে গ্রহণ করতে সহযোগিতা কামনা করছি।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝